ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে মৃত্যু ঝুঁকি আরো বাড়বে

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২০:১৬

আগামী মাসেই দেশের পরিস্থিতি স্বাভাবিক করার চিন্তা-ভাবনা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ,ডাক্তার এন্থনি ফাউচি বলেছেন, মে মাসে আমেরিকার ব্যবসা-বাণিজ্যসহ দেশের পরিস্থিতি স্বাভাবিক করার চিন্তা করলে তা হবে আমেরিকার জন্য আরো ভয়াবহ। 

প্রেসিডেন্ট ট্রাম্পের ইচ্ছানুযায়ী পহেলা মে'তে যদি ব্যবসা বাণিজ্য ও পরিস্থিতি স্বাভাবিক করার দ্রুত পদক্ষেপ নেয়া হয়,তবে সংক্রমণের ঝুঁকি থাকবে আরো অতি মাত্রার। তবে আগামী মাস নাগাদ প্রাত্যাহিক কাজকর্ম কিছুটা শুরু করা যেতে পারে,তবে বিভিন্ন এলাকায় তা ভিন্নতর হবে। ফাউচি আরো বলেন, এটাই সত্যি যে সাবধানতার পরেও বহু মানুষ সংক্রমিত হবেন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সংক্রমণের সংখ্যা ৫,৬১,১০২ এবং মৃতের সংখ্যা ২২ হাজারেরও বেশি। 

তবে তিনি আশা ব্যক্ত করেন,যে,৩রা নভেম্বর প্রেসিডেনশিয়াল নির্বাচনে ভোটাররা লাইন দাঁড়িয়েই ভোট দিতে পারবেনI এই নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী, জো বাইডেনের মুখোমুখি হতে পারেন। 

ইত্তেফাক/এসআই