অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইবি

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২১:১৩

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা

করোনা ভাইরাস বিস্তার রোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, আদিষ্ট হয়ে বিশ্ববিদ্যালয় পরিবারকে জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা ও আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। পুনরায় ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত তিন দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের সকলকে জানানো হবে।