করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে বেশ কিছু অসহায় পরিবারকে খাদ্যসহায়তা প্রদানের জন্য গ্রামীণ পরিবারের অনেক প্রতিষ্ঠান কর্মসূচি গ্রহণ করেছে। গ্রামীণ কমিউনিকেশন্সও সাধ্যমতো ৩০০ পরিবারের ১ হাজার ৫০০ জনকে তিন মাস খাদ্যসহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে ঠাকুরগাঁও, তারাগঞ্জ (নীলফামারী), সারিয়াকান্দি (বগুড়া), গঙ্গাচড়া (রংপুর), উলিপুর (কুড়িগ্রাম), কালিগঞ্জ (সাতক্ষীরা) এবং সরিষাবাড়ী (জামালপুর) উপজেলায় মোট ৪০টি পরিবারের ১২২ জনকে এ খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে ১২টি উপজেলার ৬০টি পরিবারের ৩০০ জনকে খাদ্যসহায়তা দেওয়া হবে। দুই সপ্তাহের খাদ্যসহায়তা হিসেবে পরিবারের সদস্যপ্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু এবং পরিবার প্রতি দেড় কেজি ডাল, ১ কেজি করে লবণ, তেল এবং একটি সাবান দেওয়া হচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি
