প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারিতে থামছে না মৃত্যুর মিছিল। ভাইরাসটির প্রাদুর্ভাবে মৃত্যুপুরী মার্কিন যুক্তরাষ্ট্র। করোনায় মৃত্যুতে সব দেশকে ছাড়িয়ে এখন শীর্ষে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে দেশটির অন্যান্য সব শহরগুলোর মধ্যে সর্বোচ্চসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে নিউইয়র্ক শহরে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে আরও ৬৭১ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের এই শহরেই মৃতের সংখ্যা এখন ১০ হাজার ৫৬। অন্যদিকে নিউইয়র্কসহ পুরোদেশে করোনায় প্রাণ হারিয়েছেন ২২ হাজার ৮৫০ জন।
এছাড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৭ এবং সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৭৩৫ জন।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু মার্ক কুমো বলেছেন, শহরে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হার কমেছে। তবে মৃত্যুর এই সংখ্যা এখনও অনেক বেশি। নতুন সংক্রমণ এবং মৃত্যু ভয়াবহ ব্যথা এবং শোকের সঙ্গে সমান্তরাল বলে মন্তব্য করেছেন তিনি। নিউইয়র্কের গভর্নর বলেন, এই ভাইরাস নিখুঁত ঘাতক ভাইরাস। গত ২৪ ঘণ্টায় নতুন করে নিউইয়র্কে আরও প্রায় ২ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন।
আরও পড়ুন: জিম্বাবুয়ের ‘কষ্টদায়ক’ দিন
এদিকে, সোমবার পর্যন্ত শুধুমাত্র নিউইয়র্কেই ৪ লাখ ৬২ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে এক লাখ ৮৯ হাজার জন করোনায় আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন।
ইত্তেফাক/আরআই
