ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৫

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নে আজ শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

তারা হলো- উপজেলার চর-মনোহরদিয়া গ্রামের মো. হাবিব শরীফের ছেলে মো. রিমন শরীফ (৩১) এবং মোহাম্মদ আলী খানের ছেলে মো. মিসু খান (২৬)। 

র‌্যাব সূত্র জানায়, চর-মনোহরদিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. রিমন শরীফ ও  মো. মিসু খানকে ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা ইয়াবা ব্যবসা করে আসছিল। তাদের মধুখালী থানায় হস্তান্তর করা হয়।

ইত্তেফাক/আরকেজি