চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১১:১১

করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক যুবক মারা গেছে। তার বয়স আনুমানিক ৩৩ বছর। সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে করোনার উপসর্গ নিয়ে ওই যুবক সদর হাসপাতালে আসলে সন্দেহভাজন রোগী হিসেবে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, করোনা টেস্টের জন্য মৃতের নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে। মৃতদেহ এখনো হাসপাতালে রয়েছে। করোনার সন্দেহভাজন রোগী হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় তাকে দাফন করা হবে।

মারা যাওয়া যুবকের বাড়ি চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায়। সেখান থেকে রাত সাড়ে ৩টায় তাকে সদর হাসপাতালে আনা হয়।

স্বজনরা জানিয়েছেন, গত কয়েকদিন সে করোনা উপসর্গ আক্রান্ত ছিলেন। রাতে তার অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে হাসপাতালে নিয়ে আসেন।

ইত্তেফাক/আরকেজি