ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দিঘিরপাড় খালপাড় এলাকার তাবলিগ জামাত থেকে ফেরা ৪৬ বয়সী আরও একজনের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ মিলেছে। ঐ ব্যাক্তি ১০ দিন আগে তাবলিগ জামাত থেকে বাড়িতে ফিরেছেন। এনিয়ে এ উপজেলায় তিনজন করোনায় আক্রান্ত হলেন।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।
ডা. অনুপ বলেন, করোনা উপসর্গ থাকা নবাবগঞ্জের বিভিন্ন এলাকার ৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। সোমবার রাতে সেখান থেকে ফলাফলে একজনের করোনার উপসর্গ মিলে।
এ চিকিৎসক বলেন, আক্রান্ত ব্যাক্তিকে মঙলবার বেলা সাড়ে ১২টা দিকে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আক্রান্তের বাড়ি আশপাশ খোঁজ নেয়া হচ্ছে ও তার পরিবারের সকল সদস্যদের নমুনা সংগ্রহের কাজ চলছে। প্রশাসনের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এর আগে ৩১ মার্চ নবাবগঞ্জে সৌদিআরব থেকে আসা এক প্রবাসীর (৪৭) শরীরে প্রথম করোনার উপসর্গ মিলে এবং ৯ এপ্রিল ২য় ব্যাক্তির (৬৭) করোনা শনাক্ত করা হয়। তিনিও সদ্য তাবলিগ জামাত থেকে ফেরা।
ইত্তেফাক/আরকেজি
