চীনে অবৈধ সীমান্ত পার রোধে পুরস্কার ঘোষণা

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৩:৪৯

অবৈধ সীমান্ত পার রোধে পুরস্কার ঘোষণা করেছে চীন সরকার। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অবৈধ প্রবেশ বন্ধ করতে চীনের সরকার ৩ হাজার ইউয়ান ঘোষণা করেছে।

সম্প্রতি রাশিয়া হয়ে চীনে অনেকে এসেছেন। এদের মধ্যে ৭৯ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। গত রবিবার দেশটিতে ১০৮জন নতুন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। যা দেশটিতে গত ছয় সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণ। 

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ৯৮ জনই বাইরে থেকে আসা। এদের মধ্যে ৪৯ জন চীনা নাগরিক যারা রাশিয়া থেকে হেইলংজিয়াং প্রদেশে ফিরেছে তারা করোনায় আক্রান্ত।

এরই প্রেক্ষিতে চীনা সরকার সুইফেনহে শহরের সীমান্ত বন্ধ করে দিয়েছে।  এতে চীনা নাগরিকরাও ঢুকতে পারবেন না। বিবিসি, রয়টার্স। 

ইত্তেফাক/এসআর