ব্রাহ্মণবাড়িয়ায় নারী চিকিৎসকসহ দু’জন করোনায় আক্রান্ত

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৭:১০

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় একজন নারী চিকিৎসকসহ ২ জন করোনায় আক্রান্তের তথ্য পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ।

তিনি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে রিপোর্ট পাঠানো হয়েছে। এর মধ্যে দুইজনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার একমাত্র প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত এক নারী চিকিৎসক (২৮) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  এছাড়াও জেলার নাসিরনগরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীও আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া গেছে।

আরো পড়ুন: বিসিজি টিকায় করোনা ভালো হয় কোনও প্রমাণ নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

তিনি আরো জানান, এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে জেলা শহরে আইসোলেশনে আছে ৫ জন। মারা গেছেন ৩ জন।

ইত্তেফাক/এএএম