প্রধানমন্ত্রীর উপহার পেল চাতাল শিশুরা

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৭:২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া শিশু খাদ্য উপহার পেল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চাতাল শিশুরা।  মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে আশুগঞ্জের সোনারামপুরে অবস্থিত প্রাক প্রাথমিক ও শিশু দিবাযত্ন কেন্দ্রের ৮০জন চাতাল শিশুর হাতে এই শিশুখাদ্য তুলে দেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার ।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মেজাম্মেল হক, সহ-সভাপতি আবু আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সুমন ও সমকালের প্রতিনিধি মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।

চাতাল শিশুদের জন্য প্রাক প্রাথমিক ও শিশু দিবাযত্ন কেন্দ্রের ৮০ জন শিশুকে ২’শ গ্রাম গুড়ো দুধ, এক প্যাকেট বিস্কুট, আধা কেজি সুজি, চিনি আধা কেজি, ডাল আধা কেজি করে প্রদান করা হয়।

আরো পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নারী চিকিৎসকসহ দু’জন করোনায় আক্রান্ত

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া শিশু খাদ্য উপহার আশুগঞ্জের চাতাল শিশুদের জন্য প্রাক প্রাথমিক ও শিশু দিবাযত্ন কেন্দ্রের ৮০ চাতাল শিশুর কাছে পৌঁছে দেয়া হয়েছে।

ইত্তেফাক/এএএম