বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে শিবির কর্মী গ্রেফতার

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৮:৩৭

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মো.হিমরুল কায়েশ রানা(২১) নামের ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার চর মেহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রানা ওই এলাকার দিলদার হোসেনের ছেলে। 

আরও পড়ুনঃ আবারও বঙ্গবন্ধুকে ইবি শিক্ষার্থীর কটূক্তি, বহিষ্কার

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গত ১৭ মার্চ রানা তার নিজের ফেসবুক আইডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে একটি পোষ্ট দেয়। এ ঘটনায় উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শাহ মো. রাকিব বাদি হয়ে মঙ্গলবার রামগতি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রানাকে গ্রেফতার করে।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় বাংলাদেশ ছাত্র মৈত্রী, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার কর্মী আশিকুল ইসলামকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

ইত্তেফাক/এমএএম