আড়াইহাজারে আরও ২ করোনা আক্রান্ত রোগী শনাক্ত

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৮:২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও দুইজন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের বাড়ি উপজেলার দুপ্তারা ইউনিয়নে।

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত আড়াইহাজারে পাঁচজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

ডা. সায়মা আফরোজ ইভা আরো জানান, তিন দিন আগে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম ওই নারীর (২৮) নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) পাঠায়। সোমবার রাতে সেখানে তার করোনা ভাইরাস পজিটিভ আসে। অপরদিকে আরেক ব্যক্তি ঢাকা থেকে করোনা আক্রান্ত হয়ে এলাকায় আসে। এদের মধ্যে করোনায় আক্রান্ত ওই নারীকে কাঁচপুর সাজেদা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। অন্যজনকে তার নিজ বাড়িতে রাখা হয়েছে।

আরও পড়ুন: রংপুর মহানগরীতে ত্রাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

এ নিয়ে আড়াইহাজারে পাঁচজন করোনা ভাইরাসে রোগী শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

ইত্তেফাক/এএএম