করোনা ভাইরাসে কুমিল্লায় নতুন করে আরো ৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত এ জেলার ১৬ জনের করোনা পজিটিভ ধরা পড়ল। এদিন বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন জানান, এ জেলায় করোনায় নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জেলার তিতাস উপজেলায় ৩ জন, দাউদকান্দি উপজেলায় ২ জন, বুড়িচং উপজেলায় ১ জন, সদর দক্ষিণ উপজেলায় ১ জন, ব্রাহ্মণপাড়া উপজেলায ১ জন ও চান্দিনা উপজেলায় ১ জন রয়েছেন।
এর আগে জেলার বিভিন্ন উপজেলায় ৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়। এর মধ্যে একজন মারা গেছেন। এছাড়াও ঢাকা ও নারায়ণগঞ্জে কুমিল্লার ২ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন সুস্থ হয়েছেন এবং নারায়ণগঞ্জে সংক্রমিত একজন বৃদ্ধা নারী মৃত্যুবরণ করেন।
আরো পড়ুন: পুকুর থেকে ৩ সন্তানের জননীর লাশ উদ্ধার, দেবর আটক
কুমিল্লায় কোয়ারেন্টাইনে থাকা ৪ হাজার ১৩৬ জনের মধ্যে রিলিজ পেয়েছেন ৩ হাজার ৩১৮ জন। এ পর্যন্ত সিভিল সার্জন কার্যালয় থেকে মোট ১৭৬ জনের করোনা উপসর্গের নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে ১৪৬ টি টেস্ট পাওয়া গেছে।
ইত্তেফাক/এএএম
