কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঢাকা ফেরত এক যুবক (৩০) করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) পাওয়া প্রতিবেদনে তার করোনা পজিটিভ ধরা পড়ে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।
আক্রান্ত যুবক উপজেলার সীমান্তবর্তী কাশিপুর ইউনিয়নের বাসিন্দা। এ নিয়ে কুড়িগ্রাম জেলায় দুইজন করোনা আক্রান্ত ব্যক্তি পাওয়া গেল।
সিভিল সার্জন জানান, করোনা আক্রান্ত ওই যুবক সম্প্রতি ঢাকা থেকে ফুলবাড়ীতে ফিরেছেন। পরে সে জ্বরে আক্রান্ত হওয়ায় গত ১২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর আজ মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
আরো পড়ুন: নতুন বছরের প্রথম সপ্তাহকে ‘বাংলা হেরিটেজ উইক’ ঘোষণা
এনিয়ে জেলায় দুইজন ব্যক্তির করোনা পজিটিভ পাওয়া গেল। এর আগে গত ১৩ এপ্রিল জেলার রৌমারী উপজেলায় এক কিশোরের করোনা পজিটিভ পাওয়া যায়। পরে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের টাপুরচর এলাকার দুইটি ওয়ার্ড লকডাউন করে উপজেলা প্রশাসন।
ইত্তেফাক/এএএম
