বাবার পর ৭ বছরের শিশু করেনায় আক্রান্ত, ৬০ বাড়ি লকডাউন

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ২১:২৩

লালমনিরহাটে করেনা ভাইরাসে বাবার পর এবার ৭ বছরের এক শিশু আক্রান্ত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে (১৪ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় শিশুটির বাড়িসহ পার্শ্ববর্তী ৬০ টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক। এর আগে শিশুটির বাবা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে  লালমনিরহাট সদর হাসপাতালের আইসোলেশনে রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপন করা করোনা ল্যাবে গতকাল সোমবার (১৩ এপ্রিল) শিশুটিসহ ১১ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এরমধ্যে শিশুটির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শিশুটি নারায়নগঞ্জ থেকে লালমনিরহাটে আগত প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তির সন্তান।

আরো পড়ুন: কলকাতায় সুদের ব্যবসা করতেন মাজেদ

তিনি আরো জানান, জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাস রোগী সন্দেহে ৪১ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। ২৫ জনের নমুনার রেজাল্ট পাওয়া গেছে। তার মধ্যে ২ জনের রেজাল্ট পজিটিভ হয়েছে।

ইত্তেফাক/এএএম