বাগমারায় যুবক করোনায় আক্রান্ত, ৩৩ গ্রাম লকডাউন

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ২২:০১

বাগমারার মাড়িয়া ইউনিয়নে এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। পরে মঙ্গলবার ওই ইউনিয়নের ৩৩টি গ্রাম লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এছাড়া আক্রান্তের পরিবারের চার সদস্যের নমুনা সংগ্রহ তা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে বলে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। 

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। গত ৬ এপ্রিল তিনি নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। পরে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। গত ১১ এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য রাজশাহীর ল্যাবে পাঠানো হয়। পর দিন রিপোর্ট পাওয়া যায়। 

বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী জানান, আক্রান্তে শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাকে বাড়িতে রেখে ওষুধ ও অন্য সহযোগিতা দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: কাটা পা নিয়ে মিছিল: ৪৪ জন গ্রেফতার, সঙ্কটে মোবারকের জীবন

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ জানান, ওই ইউনিয়নে কেউ যেন খাদ্য সংকটে না পড়েন তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন করোনা আক্রান্ত জেলা থেকে বাগমারায় আগত ব্যক্তিদের তালিকা করে তৈরি করে তা সংশ্লিষ্ট চেয়ারম্যানদের কাছে পাঠানো হচ্ছে। 

ইত্তেফাক/এসি