ফতুল্লায় বিসিকে পোশাক কারখানায় আগুন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০০:১৮

ফতুল্লার বিসিকের ইমু ফ্যাশন নামে একটি পোশাক কারখানার তিনতলায় শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনো ঘটনা না ঘটলেও কারখানার ভেতর তিনতলায় থাকা সব পোশাক পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পচািলক মামুন মাহমুদ জানান, আগুনের সূত্রপাত কিভাবে হলো সে সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না। এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে আগুন ভবনের তিনতলা থেকে ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।