কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট বাজারে বুধবার (১৫ এপ্রিল) ভোরে টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হাফিজুর বলদিয়া বাজারের মৃত ছফর মণ্ডলের পুত্র।
ভূরুঙ্গামারী থানার ওসি আতিয়ার রহমান জানান, তেল ব্যবসায়ী নুরু মণ্ডল ও হাফিজুর একটি হোন্ডায় পেট্রোল আনার জন্য ভূরুঙ্গামারী আসার পথে সোনাহাট ঈদগাহ মাঠের নিকট পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই হাফিজুরের মৃত্যু হয়।
ইত্তেফাক/এমআর
