ঐক্যফ্রন্ট থেকে ড. কামালের পদত্যাগ দাবি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০০:২৮

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের পদত্যাগ দাবি করেছেন জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান চৌধুরী হিরু। প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, জাতীয় ঐক্যফ্রন্টে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর দল জাতীয় জনতা পার্টি যোগ দেয়। পরে বিএনপি ঐক্যফ্রন্টে যুক্ত হলে জাতীয় জনতা পার্টি ঐক্যফ্রন্ট ছেড়ে চলে আসে। আর এখন ড. কামাল বলছেন, জামায়াত প্রার্থী হবে জানলে তিনি ঐক্যফ্রন্টের দায়িত্ব নিতেন না।

এ পরিস্থিতিতে ড. কামালকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান তিনি।