মেলান্দহে ৫০০ কেজি চাল জব্দ, এক নারীকে ২০দিনের কারাদন্ড

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ২২:২৮

জামালপুর জেলার মেলান্দহে ভ্রাম্যমাণ আদালত একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০টাকা কেজি খাদ্যবান্ধব কর্মসূচির ৫০০ কেজি চাল জব্দ করেছে। 

বুধবার (১৫এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর গ্রামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ  করা হয়। এসময় জাহানারা নামে এক নারীকে আটক করে পুলিশ। 

সরকারি চাল কালোবাজারে বিক্রির সাথে যুক্ত থাকায় ভ্রাম্যমান আদালত জাহানারা নামে এই নারীকে ২০ দিনের কারাদন্ড দিয়েছে।  এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/এসআই