নার্সদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ২৩:২৪

 

করোনা আক্রান্ত রোগীদের সেবাদানের জন্য হাসপাতালে কর্মরত নার্সদের সুরক্ষা ও তাঁদের শারীরিক সক্ষমতা বাড়ানো একান্ত প্রয়োজন। বর্তমানে নার্সদের কর্মক্ষেত্রে ও পারিবারিক জীবনে অনেক সমস্যা দেখা দিয়েছে। তাঁদের অন্যতম প্রধান সমস্যা হলো শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা। একদিকে কর্মক্ষেত্রে বৈষম্য, খাদ্য ও পানীয়ের অভাব, যাতায়াত ও বাসস্থানের সমস্যা তীব্র। পক্ষান্তরে নার্সদের ওপর অনাকাঙ্ক্ষিত অপশাসন তাঁদের হতাশার মাঝে ফেলে দিচ্ছে। এই অবস্থা কাটাতে যথাযথ ব্যবস্থা সত্বর গ্রহণের জন্য ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি ।

প্রফেসর ড. মো. আনিসুর রহমান ফরাজী

বাংলামটর, ঢাকা