নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী দারুণের আত্মহত্যা

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ২৩:৩১

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরের দক্ষিণাঞ্চলের পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি হুমায়ুন রশীদ দারুণ (৩৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার রাতে বাবুরাইলের বাসায় গলায় ফাঁস দেয় দারুণ। পরে তাকে উদ্ধার করে শহরের ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। দারুণ শহরের ডিআইটি ও আশপাশ এলাকাতে প্রভাব বিস্তার করতেন। এর আগে একাধিবার গ্রেফতার হন তিনি। পরিবারের একটি সূত্র জানান, বিকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় দারুণের। এর পরেই নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস দেন তিনি। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।