ইত্তেফাক রিপোর্ট
দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক আব্দুল গনির মা মোসা. ফুলজান গত মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। বেশ কিছুদিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। সর্বশেষ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ব্যবসায়ী আবদুল কাদেরের সহধর্মিণী। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বড়ো ছেলে গণি ইত্তেফাকের ফটোসাংবাদিক। ছোটো ছেলে মো. মঙ্গল ব্যবসায়ী। একমাত্র মেয়ে স্মৃতি আক্তার। শরীয়তপুরের জাজিরা উপজেলার শাকিম আলী মাতবর কান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন তিনি। তার লাশ আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আছর ঢাকার নারিন্দার শরত্গুপ্ত রোডের ৪৯/১ নম্বর বাসায় কুলখানি অনুষ্ঠিত হবে।
