বরিশাল অফিস
জেলায় নতুন করে একজন চিকিত্সক, একজন নার্সসহ ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, গত ১২ এপ্রিল মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় দুইজন এবং ১৩ এপ্রিল গৌরনদীতে একজন, আগৈলঝাড়ায় একজন ও বাবুগঞ্জ উপজেলায় তিন জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। সর্বশেষ মঙ্গলবার হিজলায় একজন ও মুলাদীতে একজন শনাক্ত হয়।
