বরিশাল অফিস
ব্যতিক্রমী আয়োজনে পহেলা বৈশাখ উদ্যাপন করেছে বরিশাল জেলা প্রশাসন। সরকারি নির্দেশে পহেলা বৈশাখের কোনো অনুষ্ঠানমালার আয়োজন না থাকলেও বিভিন্ন সংস্থার সহযোগিতায় রাস্তায় জীবাণুনাশক পানি স্প্রে করার কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপন করছে বরিশাল জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ১১টায় নগরীর নগর ভবনের সামনে জীবাণুনাশক পানি স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পর্যায়ক্রমে নগরীর সব রাস্তায় এবং মোড়ে মোড়ে জীবাণুনাশক পানি স্প্রে করার কথা জানিয়েছেন তিনি।
