হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার সালাম বুধবার দুপুরে অভিযান চালিয়ে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় হাতিয়া নিউ মার্কেটের পাঁচ ব্যবসায়ী ও পাঁচ আড্ডাবাজকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। অভিযান পরিচালনার সময় পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টের অভিযানের বিষয়টি টের পেয়ে অন্যান্য দোকানদার পালিয়ে যায়।
