লৌহজংয়ে কোন উপসর্গ ছাড়াই নারীর করোনা পজেটিভ

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২০:৩৩

মুন্সীগঞ্জের লৌহজংয়ে কোন উপসর্গ ছাড়াই এক নারীর করোনা শনাক্ত হয়েছে। তিনি উপজেলার কনকসারের অন্বেষণ পল্লীর বাসিন্দা। নারায়ণগঞ্জ বেড়াতে যাওয়া ওই নারীকে সন্দেহজনক করোনার টেস্ট করানো হলে পজেটিভ শনাক্ত হয়েছে।

লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শামীম আহমেদ জানান, মনি বেগম (৭০) নামের অন্বেষণ পল্লীর ওই নারীর শরীরে করোনা পভেটিভ ধরা পড়েছে। আজ সকালে আইইডিসিআরের প্রাপ্ত রিপোর্টে তার করোনা ধরা পড়েছে। ওই নারীর শরীরে কোন প্রকার করোনার উপসর্গ ছিল না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম খান জানান, তাকে আইসোলেশনে নেবার ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে ওই অন্বেষণ পল্লী লকডাউন করে দেয়া হবে।

ইত্তেফাক/আরকেজি