ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগ কর্মীদের ৯ মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০৪:২৯

নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগ কর্মীদের ৯টি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের চামেশ্বরী চৌধুরীহাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলে খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ও দোষিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার কথা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, এ ঘটনার সাথে কারা জড়িত আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যারাই জড়িত থাক তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/আরকেজি