গরিবের ত্রাণ চুরির শাস্তি কঠোর হোক

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২১:৩৪

দুর্যোগকালে বাংলাদেশের মানবতাকামী মানুষ যখন অসহায়দের খাবার দিয়ে সহযোগিতার হাত বাড়াচ্ছে, ঠিক তখনি দেশের এক শ্রেণির মানুষ গরিবের ত্রাণ চুরি করে চলেছে; বিশেষ করে ইউনিয়ন পরিষদের অনেক অসাধু গণপ্রতিনিধি। গণমাধ্যমে অনেক ইউপি সদস্য ও চেয়ারম্যানের ত্রাণ চুরির সংবাদ আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ত্রাণ চুরির ঘটনা থেমে নেই। তবে ত্রাণ চুরির ঘটনা বাংলাদেশে নতুন কোনো সংবাদ নয়। এটা পুরোনো ঐতিহ্য। এখন ভাবনার বিষয় দেশের ক্রান্তিকালে যারা গরিবদের জন্য প্রধানমন্ত্রীর দান চুরি করছে তারা অন্য সময়ে কতটা চুরি করেছে? এই চোরদের থামাতে না পারলে দেশ কখনোই উন্নয়নের জোয়ারে ভাসবে না। তাই বলি—মাননীয় প্রধানমন্ত্রী এই ত্রাণচোরদের কঠিন শাস্তি দিন। আপনি বাংলাদেশের মানুষের আশার প্রদীপ।

মো. আজিনুর রহমান লিমন

ডিমলা, নীলফামারী