বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন নার্স (২৫) করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ঐ হাসপাতালের করোনা ওয়ার্ডে দায়িত্বরত ছিলেন।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ঐ নার্সকে আপাতত আলাদা একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। এনিয়ে গোটা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে একজন নারী চিকিত্সক ও দুই জন নার্স রয়েছেন। শেবাচিম হাসপাতালের নার্স ছাড়াও হিজলা, মুলাদী, আগৈলঝাড়া, গৌরনদী, মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় একজন করে এবং বাবুগঞ্জ উপজেলায় তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন।
