দ্বিতীয় সন্তানের বাবা হলেন মিঠুন

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২১:৪৯

মাহমুদউল্লাহ রিয়াদের পর দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। কন্যার বাবা হয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই সুখবর জানিয়েছেন মিঠুন।

গত বুধবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে কন্যার জন্ম দেন মিঠুনের স্ত্রী। মেয়েকে কোলে নিয়ে ফেসবুকে ছবি দিয়েছেন এই ক্রিকেটার। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আর্শীবাদ হিসেবে আমাদের কন্যা এসেছে। আমার স্ত্রী ও সন্তান দুই জনেই সুস্থ আছে। তাদের জন্য সবাই দোয়া করবেন।’

জন্মের আগেই মেয়ের নাম ঠিক করা ছিল। মিঠুন জানিয়েছেন, মেয়ের নাম রাখা হয়েছে আলিশা মেহরিশ। এর আগে ২০১৬ সালে প্রথম পুত্র সন্তানের বাবা হয়েছিলেন এই ক্রিকেটার।