‘নেইমারের ফেরা অসম্ভব নয়’

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২১:৫০

সাবেক বার্সেলোনা সহসভাপতি এমিলি রুসাদের বিশ্বাস, আসছে গ্রীষ্মকালীন দলবদলেই নেইমারের বার্সেলোনায় ফেরা সম্ভব। ২০১৭ সালে বার্সা ছাড়া এই ফরোয়ার্ডকে গেলে দলবদলেও ফেরানোর চেষ্টা করেও সফল হয়নি কাতালান ক্লাবটি। তবে আসছে গ্রীষ্মেই সেটা সম্ভব বলে মনে করছেন সদ্য পদত্যাগ করা বার্সা কর্মকর্তা, ‘গ্রীষ্মেই নেইমার ফিরতে পারে। একে মোটেও অসম্ভব কিছু মনে হচ্ছে না আমার।’ নেইমারের ফেরার সঙ্গে সঙ্গে মেসির চুক্তি নবায়নও সাম্প্রতিক সময়ে নিজের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বার্সার। রুসাদের মতে এটাও শিগিগরই আলোর মুখ দেখবে, ‘সম্মতিতে পৌঁছতে দুই পক্ষকেই কিছু ত্যাগস্বীকার করতে হবে, এটা শিগিগরই হবে মনে হচ্ছে। তবে এই সুন্দর গল্পটা যদি চলমান না থাকে তাহলে আমি অনেক বিস্মিত হব।’