সরকারি হিসাব ও স্থানীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় হিসাব অনুযায়ী শিবচর এলাকায় প্রায় ৩০ হাজার মানুষের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন। গতকাল বৃহস্পতিবার রাতে ফোনে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, আমরা রোজার আগে আমাদের তালিকাভূক্ত সবার কাছে খাবার পৌঁছে দেব।
সাক্ষাত্কারে চিফ হুইপ বলেন, আমার এলাকায় আরো আগে থেকে পরিপূর্ণ লকডাউন কার্যকর হওয়ায় ত্রাণ সহায়তাও শুরু করা হয় বেশ আগে। স্থানীয় সংসদ সদস্য হিসেবে আমি, প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগের পক্ষে শুরু থেকেই ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা যেই খসড়া হিসাব করেছি, সে অনুসারে ৩০ হাজারের বেশি মানুষের কাছে আমরা প্রাথমিক চাহিদা খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছি। এ ছাড়াও আরো প্রায় ৫ হাজার মানুষের কাছে বিভিন্ন বেসরকারি ও অরাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠানের মাধ্যমে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। এই এলাকার কাউকে খাদ্যের কষ্টে থাকতে হবে না ইনশাল্লাহ।
