মেডিক্যাল টেকনোলজিস্টদের সুরক্ষা ও কাজের স্বীকৃতি দাবি

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২২:২৪

করোনা রোগী শনাক্তকরণে মেডিক্যাল টেকনোলজিস্টদের অবদানের বিষয়টি বিবেচনাপূর্বক প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনা প্রদান সংক্রান্ত জারিকৃত পরিপত্রে মেডিক্যাল টেকনোলজিস্টদের যুক্ত করা, স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রতিনিয়ত প্রচারিত হেলথ বুলেটিনে অন্যান্য পেশাজীবীদের নামের সঙ্গে মেডিক্যাল টেকনোলজিস্টদের সঠিকভাবে উল্লেখ করা, করোনা রোগীর নমুনা সংগ্রহ এবং পরীক্ষানিরীক্ষা করতে গিয়ে যেসব মেডিক্যাল টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হয়েছেন তাদের সুচিকিত্সা এবং কর্মরতদের সুরক্ষা নিশ্চিত করাসহ স্বাস্থ্যসেবায় মেডিক্যাল টেকনোলজিস্টদের ভূমিকার স্বীকৃতি প্রদান এবং তাদের যথাযথভাবে মূল্যায়ন করার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব মো. সেলিম মোল্লা। —প্রেস বিজ্ঞপ্তি