বানরকে যৌন হয়রানি : মিশরীয় নারীর ৩ বছর কারাদণ্ড

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১০:০৮

বানরকে যৌন হয়রানি করায় বাসমা আহমেদ নামে এক নারীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত। দেশটির উত্তরের শহরের মানসুরা শহরের একটি আদালত শুক্রবার বাসমা আহমেদকে এই দণ্ড দিয়েছে বলে মিশরের আল-আহরাম পত্রিকার বরাত দিয়ে ডেইলি মেইল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 

 

‘উদ্দীপনায় উস্কানি দেওয়া’ ও প্রকাশ্যে অশ্লীল কর্মকাণ্ড করায়’ মাসমা আহমেদকে এই দণ্ড দেওয়া হয়েছে বলে পত্রিকাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

আরো পড়ুন : নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোয় গ্রেফতার ৮

গত অক্টোবরে ৯০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, নাইল ডেল্টা শহরের একটি পোষা প্রাণীর দোকানে বাসমা একটি বানরের গোপনাঙ্গে হাত দিয়ে হাসছিলেন। এই ভিডিও অনলাইনে ভাইরাল হয়। বানরকে ‘যৌন হয়রানি’ করার অভিযোগে বাসমাকে গ্রেফতার করে মিশরের পুলিশ। 

 

আদালতে নিজের দোষ স্বীকার করেছেন বাসমা। তিনি দাবি করেছেন, অশ্লীল উদ্দেশ্য কাজটি করেননি। বানরকে সুরসুরি দেওয়ার জন্য তিনি কাজটি করেছিলেন।

 

 

ইত্তেফাক/ইউবি