জেলেদের জন্য ২৪ হাজার ১০৩ টন ভিজিএফ চাল বরাদ্দ

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২২:৪৫

জাটকা আহরণ নিষিদ্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে ২য় ধাপে ২৪ হাজার ১০৩ টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার। দেশের ২০টি জেলার জাটকা সম্পৃক্ত ৯৬টি উপজেলায় ৩ লাখ ১ হাজার ২৮৮টি জেলে পরিবার এই চাল পাবে। আগামি ৭ মে’র মধ্যে সংশ্লিষ্টদের মাঝে এই চাল বিতরণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

বরাদ্দপ্রাপ্ত জেলাগুলো হলো ঢাকা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, ভোলা , পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বাগেরহাট ও সিরাজগঞ্জ। এর আগে চলতি অর্থবছরের ফেব্রুয়ারি-মার্চ দুই মাস একই উপজেলাসমূহে ২ লাখ ৮০ হাজার ৯৬৩টি জেলে পরিবারকে ২২ হাজার ৪৭৭ টন চাল প্রদান করা হয়েছে।