জৈন্তাপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০০:৩৪

সিলেট জৈন্তাপুর উপজেলায় প্রথম কোভিড-১৯ এক ব্যক্তির শরীরে পজেটিভ পাওয়া গেছে। করোনা শনাক্ত ব্যক্তি আইসোলেশনে, পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেইনন্টানে রাখা হয়েছে এবং তাদের শরীর থেকে রক্ত সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়িসসহ আশপাশের ২৩টি বাড়ি লকডাউন করে রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আক্রান্ত ব্যক্তি একজন পরিবহন শ্রমিক। সে বেশ কয়েকদিন থেকে ট্রাক দিয়ে সিলেট, ঢাকা, নারায়ণগঞ্জে মালামাল পরিবহন করে আসছিল, ১০ এপ্রিল বাড়িতে আসার পর লোকজনের মধ্যমে সংবাদ পেয়ে বসত ঘরটি লকডাউন করা হয় এবং ১৩ এপ্রিল মেডিকেল টিম তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে সিলেটে প্রেরণ করা হলে ১৬ এপ্রিল প্রেরিত রির্পোটে পজেটিভ আসে। তার শরীরের করোনা ভাইরাসের আলামত থাকায় সকালে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ঐ ব্যক্তির বাড়িতে গিয়ে মেডিকেল টিমের মাধ্যমে বিশেষ এ্যাম্বুলেন্সযোগে সিলেট শহীদ সামসুউদ্দিন হাসপাতালে আইসোলেসনে প্রেরণ করা হয়। 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, আমাদের নিকট ঐ ব্যক্তির পজেটিভ রির্পোট আসার সাথে সাথে তার বাড়িসহ আশপাশের ২৩টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত শহীদ সামসুউদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন জানান সংবাদ পেয়ে পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে আক্রান্ত ব্যক্তির এলাকাটি লকডাউন করে দিয়ে এসেছি। এখন থেকে অন্য কোন জেলা থেকে জৈন্তাপুরে উপজেলায় প্রবেশ করলেই তাকে হোম কোয়ারেইনন্টানে থাকতে হবে এবং তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হবে। পরিবারের অন্য সদস্যদের থেকে পৃথক থাকতে বলা হয়েছে।

 

ইত্তেফাক/আরকেজি