বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছেন আহসান হাবিব নামের এক পুলিশ সদস্য। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত।
জানা যায়, আদমদীঘির সাওইল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আহসান হাবিব চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ডিএমপিতে যোগ দেন। এর আগে জামালপুরে র্যাবে কর্মরত ছিলেন।
চলতি মাসের ১০ এপ্রিল তিনি ছুটিতে গ্রামের বাড়িতে আসেন । সর্দি জ্বর হলে গত ১৩ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তার অবস্থা দেখে কর্মরত চিকৎসক তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠান। তিন দিনপর গতকাল বৃহস্পতিবার পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে।
এ খবর জানার পরপরই আক্রান্ত ব্যক্তিকে মোহাম্মদ আলী হাসপাতালে নেয়া হয়েছে। উপজেলা স্থাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল্লাহ দেওয়ান বলেন, তার শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। তাকে চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার একে এম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, আদমদিঘী উপজেলা লকডাউন ঘোষণা দেয়া হয়েছে।
ইত্তেফাক/এএম
