চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের গেটে পোশাকশ্রমিকদের বহনকারী একটি বাসে নিয়ন্ত্রণ হারানো অন্য একটি বাস ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। শনিবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার জানান, মো. লতিফ (৫০) নামে একজন ঘটনাস্থলেই নিহত হন। তিনি বরিশালের বাসিন্দা। নিহত অন্য দুইজন সুলতানা রাজিয়া (৩৫) ও মো. ইরফানের (২৭) বাড়ি চট্টগ্রামেই।
জানা গেছে, কোরিয়ান ইপিজেডের ভেতরে সকাল আটটার দিকে শ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাস ও দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে মারা যান দুইজন। আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ইত্তেফাক/এএম
