সাতক্ষীরার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জমাদি পাঠানো শুরু হয়েছে। শনিবার সকালে নির্বাচনী সামগ্রী পাঠানো কার্যক্রমের উদ্বোধন করেন রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
রিটার্নিং অফিসার এস.এম মোস্তফা কামাল জানান, ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ৬ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন।
সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশসহ ১৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া ১ হাজার ৫০০ সেনাসদস্য ও ১৪ প্লাটুন বিজিবি সদস্য টহলে রয়েছেন।
আরো পড়ুন : ৭২ বছর পর তাদের দেখা
তিনি আরো জানান, জেলার চারটি সংসদীয় আসনের মোট ৫৯৭টি কেন্দ্রের মধ্যে ১০৭টি সাধারণ ও ৪৯০টি ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। তবে, এ সব কেন্দ্রে ভোটারদের যথেষ্ঠ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ইত্তেফাক/ইউবি
