চ্যাম্পিয়নশিপ লিগ
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলোয়াড়দের দলবদলের সময় বাড়ানো হয়েছে। করোনা ভাইরাসের কারণেই সময় রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১০ জনু পর্যন্ত সময় বাড়ানো হয়েছে বলে গতকাল জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ২০ মার্চ শুরু হয়েছিল। এ মাসেই শেষ হওয়ার কথা। কিন্তু করোনা ভাইরাসের কারণে পুরো দুনিয়া যেখানে থমকে আছে, খেলাধুলা বন্ধ হয়ে গেছে, জীবন সংকটাপন্ন এই পরিস্থিতিতে দেশের ক্লাব ফুটবলও অনিশ্চয়তার মুখোমুখি। চ্যাম্পিয়নশিপ লিগ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর। ফুটবলার উঠে আসার গুরুত্বপূর্ণ মঞ্চ। খেলোয়াড় দলবদলের সময় বাড়ানো হলেও ক্লাবগুলো রেজিস্ট্রেশন করাবে কি-না তা নিয়েও যথেষ্ট আশঙ্কা রয়েছে। কারণ এ পর্যন্ত সময়ে যে পরিমাণ খেলোয়াড় রেজিস্ট্রেশন হওয়ার কথা তা হয়নি। কোনো ক্লাব আগ্রহও দেখায়নি। প্রিমিয়ার লিগের বড়ো ক্লাবগুলোর খেলোয়াড়রা নিজ নিজ বাড়ি চলে গেছেন। আর চ্যাম্পিয়নশিপ লিগের বেশির ভাগ দলের খেলোয়াড়দের ক্যাম্পই হয় প্রিমিয়ার লিগের ক্লাগুলোতে। এখন সব ক্লাবের ক্যাম্পও বন্ধ। চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব কর্মকর্তা নিজেরাই এখন লকডাউনে ঘরবন্দি। কীভাবেই বা ক্লাব কার্যক্রম পরিচালনা করবেন। খেলাধুলার চেয়ে এখন জীবন বাঁচানোই বড়ো।
