বদরগঞ্জে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২১:০৫

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

বদরগঞ্জে বৃহস্পতিবার রাতে এক কিশোরকে টিউবওয়েলের হ্যান্ডেল দিয়ে মাথায় আঘাত ও বুকে পিঠে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম শ্যামল মহন্ত (১৭)। পৌর শহরের শংকরপুর বটপাড়া মহল্লার বি আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় এ ঘটনা ঘটে। বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ আলি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে লাশ ময়নাতন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।