নড়াইল প্রতিনিধি
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে স্থানান্তরিত অস্থায়ী বাজারের দুই প্রবেশমুখে শুক্রবার দুটি জীবাণুনাশক কক্ষ উদ্বোধন করা হয়েছে।
নড়াইল পৌরসভার আয়োজনে এসব জীবাণুনাশক কক্ষের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, প্রমুখ।
