ফ্রান্সের খুচরা বিক্রি প্রায় ২৫ শতাংশ কমেছে। ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে লকডাউন ঘোষণায় বেশির ভাগ দোকানপাট বন্ধ থাকায় খুচরা বিক্রিতে প্রভাব পড়েছে। ব্যাংক অব ফ্রান্স বলছে, গত মাসে শিল্পপণ্য বিক্রি কমেছে ৪৩ শতাংশ এবং খাদ্যপণ্য বিক্রি কমেছে শূন্য দশমিক ৯ শতাংশ। ক্ষুদ্র রিটেইল আউটলেটগুলোর মধ্যে বিক্রি ৯ দশমিক ৬ শতাংশ কমলেও হাইপারমার্কেট বা বৃহত্ বিপণি বিতানগুলোয় বিক্রি বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ।
— নাঈমা সুলতানা
