উপজেলা আওয়ামী লীগ সভাপতির গুদামে ২৫৬ বস্তা কাবিখার চাল, ৬ মাসের জেল

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২২:০৮

বরিশালের বানারীপাড়ায় এক আওয়ামী লীগ নেতার গুদাম থেকে কাবিখা কর্মসূচির ২৫৬ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার গোপনে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ইউসুফ আলী গুদামে অভিযান চালান।  

এসময় তল্লাশি করে সরকারি কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পের ২৫ কেজি ওজনের ২৫৬ বস্তা চাল উদ্ধার করে জব্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গুদামের মালিক ওই আওয়ামী নেতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অপরদিকে একই দিন ১১ জন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অপরাধে জরিমানা আদায় করেন।

ইত্তেফাক/এসি