ভাঙ্গায় ভাতিজার হাতে চাচা খুন

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১১:৩২

ভাঙ্গা উপজেলার জান্দি গ্রামে শনিবার সকালে ভাতিজার লাঠির আঘাতে চাচা ইউসুফ শেখ (৫০) খুন হয়েছেন। তিনি উক্ত গ্রামের রিজায়উদ্দিন শেখের ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ হতে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

থানার উপ-পরিদর্শক পিযুজ কান্তি জানায়, জায়গা জমি নিয়ে ইউসুফ শেখ ও তার বড় ভাই মোহাম্মদ আলী শেখ সকালে কথাকাটি করতে থাকে। একপর্যায় মোহম্মদ আলী শেখের ছেলে জয়নাল শেখ (২৫) লাঠি দিয়ে ইউসুফ শেখের মাথায় আঘাত করে। এতে করে ইউসুফ শেখ মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর ঘাতক জয়নাল শেখ ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। পুলিশ তাদের গ্রেফতারে মাঠে কাজ করছে।

ইত্তেফাক/আরকেজি