শিবালয়ে চরমোনাইয়ের পক্ষে খাদ্য সহয়তা 

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৪:৩২

করোনা ভাইরাস রোধে অসহায়-কর্মহীন মানুষের সাহায্যার্থে শনিবার পীর সাহেব চরমোনাই পক্ষ থেকে বাংলাদেশ মুজাহিদ কমিটি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন শিবালয় উপজেলা শাখা এবং সহযোগি সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, চাল-ডাল, আলু, তেল ও লবণ ইত্যাদি সমন্বয়ে দেড়শ প্যাকেট খাদ্য দরিদ্রদের হাতে তুলে দেয়া হয়। মুজাহিদ কমিটি জেলা সম্পাদক আলহাজ্ব খোরশেদ আলম, এডভোকেট ফরিদুল ইসলাম, থানা মসজিদ পেশ ইমাম মোঃ আব্দুল মজিদ, হাফেজ আব্দুর রহমান, ডা: জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 


ইত্তেফাক/আরকেজি