করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের অধিকাংশ দেশের মতো ভারতেও চলছে লকডাউন। আর এমন পরিস্থিতির মধ্যেই দেশটির মধ্য প্রদেশের ভোপালে ৫৩ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ধর্ষিত ওই বৃদ্ধা ভারতের একটি রাষ্ট্রীয় ব্যাংকের কর্মকর্তা। তিনি ভোপালের শাহপুরা এলাকায় নিজ ফ্ল্যাটেই ধর্ষিত হন। তবে ওই বৃদ্ধা চোখে কম দেখায় ধর্ষককে এখনো চিহ্নিত করা যায়নি। এদিকে এমন ঘটনা ভারতে লকডাউনের মধ্যে নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা সঞ্জয় সাহু বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি যে একটি মই নিয়ে ওই বৃদ্ধার ফ্ল্যাটে বারান্দা দিয়ে প্রবেশ করে তাকে ধর্ষণ করা হয়। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামিকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইত্তেফাক/এআর
