টাঙ্গাইলের নাগরপুরে নতুন করে আরও এক করোনা ভাইরাসে আক্রান্ত রোগী (২৪) শনাক্ত হয়েছে। ওই যুবক উপজেলার সহবতপুর ইউনিয়নের বাসিন্দা। এ নিয়ে নাগরপুর উপজেলায় মোট তিনজন করোনায় আক্রান্ত হলেন। শুক্রবার রাতে ওই যুবককে তার বাড়িতে আলাদা করে এক ঘরে রেখে আশপাশের ৩০ বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকালে তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, ১৫ এপ্রিল ভূঞাপুরে শনাক্ত হওয়া রোগীর সঙ্গে চাকরি করার কারণে তার সন্দেহ হয়। পরে আমাদের সঙ্গে যোগাযোগ করলে তারসহ তিনজনের নমুনা সংগ্রহ করে বৃহস্পতিবার পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠাই। পরে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
ইত্তেফাক/এসি
