বগুড়ার শেরপুরে কৃষকদের মধ্যে আউশ প্রণোদনার সার বীজ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শেরপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান মজনু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী শেখ, কৃষি অফিসার শারমিন আক্তার, ভেটেরিনারি সার্জন মো. রায়হান, শেরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব আম্বীয়া, সহ-সভাপতি মো. সাইফুল বারী ডাবলু, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আবুল কালাম আযাদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম আয়ুব খান, সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জিন্নাহ প্রমুখ।
শেরপুর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মাসুদ আলম জানান, কৃষদের আউশ চাষে আগ্রহী করে তোলার জন্য এবছর শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নে এক হাজার ২৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
ইত্তেফাক/এসি
